সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিক সোহেল তালুকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ডিবিসি নিউজ ও চ্যানেল আই-এর অনলাইনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোহেল তালুকদারের রোগমুক্তিসহ তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ জুলাই বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাফহিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলীম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, সদস্য অভিজিৎ ঘোষ, কামাল হোসেন ও জুলিয়া পারভেজ প্রমুখ।
এতে অংশ নেন- সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, মামুন সরকার, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার, আসাদুল খান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, নাসির উদ্দিন, ফুয়াদ হাসান রঞ্জু, রফিকুল ইসলাম রবি, তৌফিকুর রহমান মানিক ও শফিউর রহমান।

প্রসঙ্গত, সোহেল তালুকদার দীর্ঘদিন ধরে হাড় ক্ষয়জনিত কারণে অসুস্থায় ভুগছেন। এনিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে সম্প্রতি কিছুদিন আগে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme