সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, মন্দির ভাঙচুর ও লুটপাত এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার আয়োজনে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় গীতা স্কুল ও সনাতন সংঘ নামের দুইটি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।

এ সময় উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিনুল ইসলাম তরফদার বাদল, ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অজূর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন- লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী, অর্জুনা হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, শিক্ষক সমিতির উপজেলা শাখা’র সভাপতি মো. মহিউদ্দিন, পৌরসভা সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা সুজনের সহ-সভাপতি আকতার হোসেন খান, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সভাপতি রুহীদাস পাল, সম্পাদক হারান কর্মকার, গীতা স্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্চয় পাল ও সম্পাদক দিবস পাল প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme