সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেলদুয়ারে ঈদ পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৮০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবারে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় মসজিদে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের।1

স্থানীরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে বিশ্বে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme