সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তাকরীমকে সংবর্ধনা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশে^র ১১১টি দেশের মধ্যে হাফেজ সালেহ আহমাদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তেলওয়াত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি।

নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বরেন্য অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের পিতা আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাইন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এরআগে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভীড় জমায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme