সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দেলদুয়ারে আলোচনা সভা

  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে টাঙ্গাইলের দেলদুয়ারে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর ) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মো. মোশারফ হোসেন মোর্শেদ, যুবলীগের আহ্বায়ক এস এম এহসানুল হক সুমন, ছাত্রলীগের সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme