সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ১১৪৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতীঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভুল চিকিৎসায় কালিহাতী পৌরসভার সাবেক কমিশনারের মৃত্যুর অভিযোগ উঠেছে। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ এপ্রিল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) ও উপজেলা সদরের ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও প্রায় দেড় ঘন্টা হাসপাতাল ঘেরাও করে রাখে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে স্বজন ও এলাকাবাসী লাশ সহ হাসপাতাল ত্যাগ করে।

রোগীর স্বজন ও এলাকাবাসী জানান, কর্তব্যরত ডাক্তারের ভুল চিকিৎসায় কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) রহিজ উদ্দিন চাঁন্দু মৃত্যুবরণ করেন। পারিবারিক ও স্থানীয়ভাবে পরামর্শক্রমে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নিবো।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী ফরহাদুল হক বলেন, সকাল ৮ টায় রোগীটি হাসপাতালের জরুরী বিভাগে বুকে ব্যাথা নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। রোগীটি ওয়ার্ডে পৌছাঁলে কর্তব্যরত নার্স লতিফা রোগীটির শরীরে ঔষধ প্রয়োগ করার ৩০ মিনিট পর রোগীটি মৃত্যুবরণ করেন। রোগীর স্বজন ও এলাকাবাসী পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে আমরা কোন ভুল চিকিৎসা ও অবহেলা করিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme