সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনায় আক্রান্ত দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন

  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৯৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্য হওয়ায় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

১৫ এপ্রিল থেকে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। সুস্থ্য যুবকরা হচ্ছেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে আবু সাইদ (২৫) ও নাগরপুর উপজেলার পানান গ্রামের মো. ছবেদ আলী ছেলে মোহাম্মদ আলী (২৮)।

মোহাম্মদ আলী ও আবু সাইদ জানান, দুজনেই ঢাকায় চাকুরী করতেন। নমুনা সংগ্রহ করায় ১৪ এপ্রিল তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে ১৫ এপ্রিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ১৫ দিন থাকার পর বুধবার সুস্থ্য হয়ে বাড়ি চলে যায়।

দুজন আরও জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের ভয় পাওয়া কোন কারণ নেই। আধা দিয়ে বেশি বেশি গরম পানি পান ও ডাক্তারদের পরামর্শ মেনে চললেই অতি দ্রুত ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়।

টাঙ্গাইল জেলারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব জানান, আল্লাহর রহমতে তাদের সেবায় করোনাভাইরাস সংক্রমণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাইউনিট থেকে দুই যুবক সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এতে তারা অনেক উৎসাহ পেয়েছেন। ভবিষ্যতে করোনাভাইরাস আক্রান্তদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme