সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কৃষকদের চারটি ধান কাটার যন্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৬৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে কৃষকের মধ্যে ৩টি কম্বাইন হারভেষ্টার ও ১ টি রিপার যন্ত্র ও উপজেলার ১৫শ’ কৃষকের মধ্যে ৮ প্রকাশের সবজি বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ধান কাটা ও মারায়ের কৃষিযন্ত্র ও সবজি বীজ বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্ত মশিউর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অধীনে ভূর্তকীর আওতায় কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় সরকার এ  উপজেলা কৃষকদের মধ্যে ৩ টি কম্বাইন হারভেষ্টার, ১ টি রিপার যন্ত্র বিতরণ করা হয়। বড কম্বাইন হারভেষ্টারটিতে ১৪ লাখ , ছোট ২ টিতে ৬ লাখ আর একটি রিপার যন্ত্রে ৯ লাখ টাকা ভর্তুকী দেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের অর্থায়নে এ উপজেলার ১৪টি ইউনিয়ন  ও একটি পৌরসভার ১৫শ কৃষকের মধ্যে ৮ প্রকাশের সবজী বীজ বিতরণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme