সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে খেলোয়ারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন সাবেক হকি তারকা প্রিন্স

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১২৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে অসচ্ছল খেলোয়ারদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।

জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও এথলেটিকস খেলোয়ারদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল আলু,পিয়াজ, লবন ও সাবান।

করোনা ভাইরাসের এই দুঃসময়ে অসচ্ছল এসব খেলোয়ার মাঝে খাদ্যসামগ্রী বিতরন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর্জা মঈনুল হক লিন্টুু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,

জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিল, মোহামেডান ক্লাব হকি টিমের সহকারি ম্যানেজার সোহেল রানা ও জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান।

আরিফুল হক প্রিন্স জানান, ঈদের আগ পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাবে স্বল্প আয়ের দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme