সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে স্কুল ভবন নির্মানে বাধার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৮৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরে ৩৪ নং তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে বাধা দেওয়ার পায়তারা করছে একটি মহল। এর প্রতিবাদে শুক্রবার সকালে চৌহালী- আরিচা সড়কের তেবাড়িয়ায় এলাকাবাসী সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন করেছে।

জানা যায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ২৪ নং তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকট কাটাতে সরকার ২০১৯-২০ অর্থবছরে ৪ তলা ভিত্তির উপর ২ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মানের কার্যাদেশ দেয়।

কার্যাদেশ পেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করলে একটি মহল ভবন নির্মান কাজে বাধা দেওয়ার পায়তারা করছে বলে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিমা বেগম জানান, বিদ্যালয়ের দক্ষিনপাশে জায়গা রেখে ভবন নির্মানের জন্য সুমন মিয়া নামে একজন ফোনে আমাকে বলেন। কিন্তু দক্ষিন পাশে যেখানে ভবন নির্মিত হচ্ছে তার পরেও বিদ্যালয়ের জায়গা রয়েছে।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আওলাদ হোসেন জানান, মূলত বিদ্যালয়ের দক্ষিন পাশে স্কুলের জায়গা দখল করে গড়ে উঠা মার্কেট রক্ষার্থে মার্কেট কর্তৃপক্ষ গোপনে বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।

যখন ফোনে ঠিকাদার, প্রধান শিক্ষক ও আমাকে ফোন করেও নির্মান কাজ বন্ধ করতে পারেনি তখন একটি অনলাইন পত্রিকায় রাস্তা আটকিয়ে ভবন নির্মান শিরোনামে সংবাদ পরিবেশন করে। অথচ স্কুলের উত্তর পাশ দিয়ে তেবাড়িয়া-নাগরপুর সড়ক, পশ্চিম পাশ দিয়ে চৌহালী-আরিচা সড়ক, পিছন দিয়ে বাজারে যাওয়ার পায়ে হাটার রাস্তা রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে বিদ্যালয়ের ভবন নির্মান তথা সরকারি কাজে বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সুমন খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme