সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দুর্ধর্ষ চুরি ওছিনতাই

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ টি গ্রামে ১৩ দিনে ৬ টি স্থানে দুর্ধর্ষ ও ছিনতাই হওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসীর।

জানা যায়, ২৯ জুন সোমবার ভোররাতে উপজেলার বাঁশজানা গ্রামের সাদেক আলী তালুকদারের স্ত্রীর কান থেকে সোনার দুল ছিড়ে দৌঁড়ে পালিয়ে যায় এক চোর। ওই মহিলার কানে ৬ টি সেলাাই দেওয়া হয়েছে।

এছাড়া লুহুরিয়া গ্রামের এক বাড়িতে চুরি হয়েছে বলে জানা গেছে। ইউনিয়নের নগরাবাড়ী গ্রামের সুশীল মোদকের বাড়িতে রাতে চুরির প্রস্তুতি নিচ্ছিল চোরের দল। বাড়ির লোকজন টের পেলে চোররা পালিয়ে যায়।

২৮ জুন রবিবার দিবাগত রাতে নগরবাড়ী গ্রামের গৌরাঙ্গ ভৌমিকের ৩ টি গরু চুরি হয়। গরুগুলোর দাম ১ লাখ ৫০ হাজার টাকার উপরে। গৌতম ভৌমিক বলেন সম্প্রতি আমি গার্মেন্টেসের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে গরু পালন শুরু করছি।

২৪ জুন বুধবার রাত সাড়ে ৯ টায় নারান্দিয়া বাসস্ট্যান্ডের বিকাশ ব্যবসায়ী জাহাঙ্গীল আলম দোকান থেকে বাড়ি ফিরতেছিলেন। বাড়ির নিকটে আসলে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে দৌঁড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।এ কারনে ব্যবসায়ীদের মাঝেও আতংক বিরাজ করছে।

২৩ জুন মঙ্গলবার রাতে নারান্দিয়া গ্রামের সিদ্দিকুর রহমান চৌধুরীর বাড়ি থেকে ২ লাখ ৮২ হাজার টাকা ও ৬ ভরি সোনার অলংকার নিয়ে গেছে। একই রাতে পাশের বাড়ির কাজী রফিকুল ইসলামের বাড়ি থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ চুরি হয়।

উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের জয়দেব মোদকের বাড়িতে ১৬ জুন মঙ্গলবার রাতে টিন কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি সোনার অলংকার নিয়ে যায়।

সম্প্রতি অনেকগুলো চুরি ও ছিনতাই ঘটনা এলাকায় আতংক বিরাজ করায় চুরি রোধে নারান্দিয়ার নির্জন চন্দ্র ভৌমিকের বাড়িতে এলাকাবাসী ও পুলিশ বৈঠক করেন। বৈঠক থেকে সন্দেহভাজন কয়েকজনকে ধরে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরে ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ অভিভাবকদের জিম্বায় তাদের ছেড়ে দেন।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি না।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, পুলিশ প্রশাসন বর্তমানে করোনা প্রতিরোধে ব্যস্ত। এই সুযোগে চুরি ছিনতাই শুরু করেছে একটি চক্র। একই এলাকায় একাধিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme