সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে উদয়ন তরুণ সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে উদয়ন তরুণ সংঘের উদ্যোগে চুড়ান্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ জানুয়ারি সন্ধায় উপজেলার সহবতপুর ইউনিয়নের মাইলজানী সমাজ কল্যাণ মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল।

বিশিষ্ট ব্যবসায়ী ও মাইলজানী ফোরকানীয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রৌফ খান এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন, সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল মোল্লা।

চুড়ান্ত এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ফাহিম ও ইউছুফের দল। ফাহিমের দলকে ৩ পয়েন্টে হারিয়ে ইউছুফের দল বিজয়ী হন।

জাকজমকপূর্ণ এ টুর্নামিন্টনটি পরিচালনা করেন, খন্দকার তারেক, মো. জাকির হোসেন, মো. মামুন মিয়া ও সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মোস্তাফিজুর রহমান (মানু)। খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মো. কামরুল ইসলাম সিদ্দিকী, মো. জাকির হোসেন খান, মো. জুয়েল সরকার ও উদয়ন তরুণ সংঘের সভাপতি মো. নজরুল ইসলাম সিদ্দিকী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme