সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

চলন্ত প্রাইভেট কারে হঠাৎ আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ত্রুটি সারিয়ে রাস্তায় ট্রায়াল দিতে এসে প্রাইভেট কারে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে।

এতে অল্পের জন্য ট্রায়ালে আসা চালক (মিস্ত্রি) প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়ীর ইঞ্জিন ও ড্যাসবোর্ড। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ীর সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ভজন হালদার।

তিনি জানান, ত্রুটি সারাতে জনৈক আব্দুল মজিদের প্রাইভেট কারটি ( ঢাকা মেট্রো ১১-৫৭১৭) স্থানীয় জয়নাল ফারুকের গ্যারেজে আনা হয়। গ্যারেজের মিস্ত্রি গাড়িটি সারানোর পর ট্রায়াল দিতে রাস্তায় নামালে টাঙ্গাইলের দিকে একটু এগোলেই গাড়ির ইঞ্জিনে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন দেখে মিস্ত্রি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্র আনে। তবে এরই মধ্যে গাড়িটির ইঞ্জিন ও ড্যাসবোর্ড পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme