সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অবৈধ কয়লার চুল্লী ধ্বংস

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে থেমে নেই অবৈধ কয়লার চুল্লী ব্যবসা। একের পর এক অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করার পরও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা পরিবর্তন করে বিভিন্ন কৌশলে কয়লার ব্যবসা চালিয়ে আসছে। এরইধারাবাহিকতায় ৮ মার্চ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আজগানা ইউনিয়নের মহিষবাতানে পালের টেঁকিতে অভিযান পরিচালনা করে ১৩ টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী মাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

জানা যায়, দুই মাস আগেও (১৬ জানুয়ারী) একই ইউনিয়নের মহিষবাতান গ্রামে অভিযান পরিচালনা করে ৪ টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়। তারপর ও থেমে নেই অবৈধ কয়লা ব্যবসায়ীর এই অসাধু চক্রটি। প্রসাশনের উপস্থিতি টের পেয়ে আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আইনের আওতায় আনা যায় নি এবং কোন জরিমানা ও করা হয়নি।

তবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় ভেঁকুর মাধ্যমে ১৩ টি অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, আজগানা ইউনিয়নের মহিষবাতানে পালের টেঁকিতে অভিযান চালায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে জেল জরিমানা করা হয়নি। তবে সব গুলো অবৈধ কয়লার চুল্লী ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme