সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে শিক্ষক গোপেন্দ্র মোহন সাহা আর নেই

  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৭৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্র মোহন সাহা (গোপেন স্যার) মারা গেছেন।

রোববার (২১ মার্চ) রাতে টাঙ্গাইলে তার ছোট ছেলের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান প্রবীণ এই শিক্ষক। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক গোপেন্দ্র মোহন সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ সোমবার (২২ মার্চ) দুপুরে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ও তার প্রিয় কর্মস্থলে নেওয়া হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে মরদেহ দাহ করা হয়।

প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন করটিয়া সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আফছার উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক সহযোগী অধ্যাপক আশরাফ উদ্দিন খান, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু লক্ষ্মীকান্ত সাহা, নাগরপুর প্রেস ক্লাব, নাগরপুর রিপোর্টারস ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme