সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে গৃহবধু ধর্ষনের শিকার, আটক ১

  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১১১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসগৃহে দুর্বৃত্তের দ্বারা এক গৃহবধু ধর্ষনের শিকার হয়েছেন।

রোববার দিবাগত রাত পৌণে বারটার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের গোয়ারিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি।

এ ব্যাপারে বুধবার ভিকটিম নিজেই বাদী হয়ে আটিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের লেবু মিয়ার ছেলে সুমন ও মৃত তারজু সরকারের ছেলে আসাদ সরকার এবং একই ইউনিয়নের গোয়ারিয়া গ্রামের মৃত মফেজ সিকদারের ছেলে জমের সিকদারকে আসামি করে দেলদুয়ার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী সেচ প্রকল্পে কাজ করার সুবাদে রাত ৯ টার দিকে ঘরের দরজায় বাহিরে শেকল লাগিয়ে কাজে চলে যায়। এর ফাকে রাত সাড়ে ১১ টার দিকে উল্লেখিত আসামিদের মধ্যে সুমন অপর ২ জনের সহযোগিতায় ধর্ষন করে। ঘটনার শিকার গৃহবধু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধু ধর্ষনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme