সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৭২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে মিডিয়া। বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়া অসংখ্যা। তাদের মধ্যে আমাদের সময় সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখবে বলে মনে করেন অতিথিরা। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দেশের বহুল প্রচারিত দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। তিনি বলেন, একটা দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে এসেছেন। অথচ তার প্রতিবাদে হেফাজতে ইসলাম যে আন্দোলন করেছে তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। আন্দোলন করে তারা কি পেয়েছে? প্রতিবেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই সফর শেষ করে চলে গেছেন। তিনি এর আগেও এদেশ সফর করেছেন। অথচ তখন কোন আন্দোলন হয়নি। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সচেতন থাকতে হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন মাছ রাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক তুহিন,এনটিভির স্টাফ রিপোটার মহব্বত হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme