সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : খাদ্যের কথা ভাবলে পুষ্টি কথা ভাবুন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২কেজি ডাউল, ১ লিটার তৈল, আধা কেজি চিনি ও এক প্যাকেট সেমাই দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রবির চন্দ্র সরকারে সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন টাঙ্গাইল ডাঃ আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme