সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে করাত কল জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারের জটাবাড়ী এলাকায় গজারি কাঠ পাচারের অভিযোগে সাইফা করাতকলের চাকাসহ সকল যন্ত্রপাতি জব্দ করেছে মধুপুর বনবিভাগ।

পরে পিরোজপুর নাগরখালী খালে লুকিয়ে রাখা গজারি কাঠও উদ্ধার করে।

জানা যায়, মধুপুরের জটাবাড়ী গ্রামে সাইফা করাতকল স্থাপন করে দীর্ঘদিন ধরেই কাঠ চিরাই ও বিক্রির ব্যবসা করছেন শহিদুল ইসলাম। বনজ সম্পদের ব্যবসার পাশাপাশি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ গাছও পাচার করেন বলে অভিযোগ উঠে। ওই অভিযোগের ভিত্তিতে মধুপুর বনাঞ্চলের রসুলপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো. জামাল উদ্দিন অভিযান পরিচালনা করেন।

মধুপুর বনাঞ্চলের রসুলপুর জাতীয় উদ্যানের সহকারি বন সংরক্ষক মো. জামাল উদ্দিন জানান, সকালে সাইফা করাত কলে অভিযান চালানো হয়। এ সময় ওই করাত কলের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া নাগরখালী খালে লুকিয়ে রাখা পাঁচ খন্ড পুরাতন গজারী কাঠ উদ্ধার করা হয়। অবৈধভাবে সংরক্ষিত বনের কাঠ পাচার ও ব্যবসা পরিচালনার জন্য করাত কলের চাকা ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযানকালে করাতকলের মালিক শ্রমিক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারি বন সংরক্ষক।
অপরদিকে করাত কলের মালিক শহিদুল ইসলাম জানান, আমি সরকারি নিয়ম মেনে লাইসেন্স নিয়ে বৈধভাবে করাতকলের ব্যাবসার পাশাপাশি কাঠ ক্রয়-বিক্রয়ের ব্যবসা করি। কে বা কারা নাগরখালী পিরোজপুর খালে গজারী কাঠ রেখেছে আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে ফাসানোর জন্য ষড়যন্ত্র করে এ কাঠ রাখা হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme