সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা, মটরসাইকেলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকালে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সাথীর মোড় (নতুন বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে মো: মনির আহম্মেদ জুয়েল (৪৪) কে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও মাদক দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত জুয়েল জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। পরে আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme