সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলার মার্কেটের সামনে এবং উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে ২০টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

তিনি জানান, লকডাউন চলাকালীন সময়ে সংক্রমনের হাত থেকে জনসাধারনকে বাঁচাতে সরকারী বিধি নিষেধ অমান্য করে জরুরি কাজ ছাড়া বাইরে চলাফেরা করা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়। এসময় মধুপুর শহরে মার্কেট খোলা রাখায় হাজী আলাউদ্দিন শপিং মলে তালা লাগিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

নির্বাহী অফিসারের অফিস সহকারী খন্দকার মোকাদ্দেস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme