সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুর পৌরসভায় প্রধান মন্ত্রীর উপহার চাল বিতরণ শুরু

  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : ঈদ উল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থ ও হত দরিদ্র জনগনের মধ্যে ভি.জি এফ চাউল বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

এসময় মধুপুর পৌরসভার ৪ হাজার ৬২১ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

বুধবার (১৪ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এই চাল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলীসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগণ উপস্থিত ছিলেন।

শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme