সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টকর্মী নিহত

  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৮৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গার্মেন্টকর্মী নিহত হয়েছেন।

শনিবার (৩১ জুলাই) বিকেল ও সন্ধ্যায় মহাসড়কের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলের দিকে উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পিছন দিক থেকে একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধন ভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে গোলাম হোসেন (৪০)।

অপরদিকে সন্ধ্যার দিকে দেওহাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮)। পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত দু’জনই গার্মেন্টকর্মী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme