সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী টাঙ্গাইলের মধুপুরে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রশান্তি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। পরে পর্যায় ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারি পুলিশ সুপার (মধুপুর ও ধনবাড়ী সার্কেল) শাহীনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যঅন যষ্ঠিনা নকরেক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ।

অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন মধুপুরের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme