সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।

বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল প্রমূখ।

সভায় মধুপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় ১৫ আগস্ট উদযাপনের বিভিন্ন কর্মসূচীগুলো নির্ধারণ করা হয়।

অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে প্রস্ততি সভা করে। আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme