সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গরু চুরির কারণে শাহজাহান আলী (৩৮) নামের এক ব্যক্তিতে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গণপিটুনিতে গুরুতর আহত শাহজাহান আলীর মৃত্যু হয়।

নিহত শাহজাহান জামালপুরের ইসলামপুর উপজেলার ইউনিয়নের চরকাধমা গ্রামের জাহেদ কামালের ছেলে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রাণীসম্পদ বিভাগের প্রকল্প থেকে স্বামী পরিত্যক্তা কুলসুম সাংমাকে সম্প্রতি একটি গরু দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে তার বাড়ি থেকে গরুটি চুরি করার সময় কুলসুম সাংমা টের পেয়ে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে পিকআপভ্যান নিয়ে আসা গরু চোরের দলের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ার সময় শাহজাহান আলী জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পৌনে একটায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কুলসুম সাংমা বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিকেল তিনটায় মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme