সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

করোনারোগীদের জন্য ৪ অক্সিজেন সিলিন্ডার দিল ‘মধুপুরবাসী’

  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ‘মধুপুরবাসী’ নামে একটি ফেসবুক গ্রুপ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. রুবিনা ইয়াসমিন সিলিন্ডারগুলো গ্রহণ করেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘মধুপুরবাসী’ নামের গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি সবাইকে দ্রুত টিকা নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের পরিচালক মাহফুজুল আজম রোমেল বলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা করোনারোগীদের শ্বাসকষ্ট লাঘবে অক্সিজেন সিলিন্ডারগুলো কাজে আসবে। এ উপজেলার করোনারোগীদের সহায়তায় আমাদের গ্রুপের পক্ষ থেকে প্রথম ধাপে চারটি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হলো। পরে আরো অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। তিনি এ ব্যাপারে সহযোগিতার জন্য মধুপুরের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

যে চারটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে দু’টির অর্থায়ন করেছেন মাহফুজুল আজম রোমেল। আর বাকি দু’টি দিয়েছেন ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফুল আজম রানা।

মধুপুর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হেলাল উদ্দিন, কনসালট্যান্ট ডা. তারিকুল ইসলাম, মেডিক্যাল অফিসার পাপন কুমার চন্দ, হাসান ইবনে মহসিন, মধুপুরবাসী গ্রুপের অ্যাডমিন এস আই শহীদ, মো. আলহাজ উদ্দিন, আশরাফুল আলম রিপন, খন্দকার ইসতিয়াক আহমেদ সজিব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme