সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) ও সুজনের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের দারোগ আলী সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুজনের ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, সুজনের সম্পাদক ও শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সাবেক ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল, হালিমুর রিপন, জুরান আলী, মুনিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে একটি পদযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme