সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দুইজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে মূল্য তালিকা প্রদর্শন ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় দুইজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ অক্টোবর) কোনাবাড়ী বাজারের মেসার্স গণেশ ট্রেডার্স ও মেসার্স মনির ট্রেডার্সে এর মালকেকে চার হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ এম শহীদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল পারভেজ তমাল, এসআই শরিফুল ইসলাম আরণ্যক ও পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা জানান, যেসব দোকানে মূল্য তালিকা ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme