সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ২৫ কেজির বাঘাইড় ২৫ হাজারে বিক্রি

  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় মাছের বাজারে উঠানোর পর সেটি বিক্রি করা হয়।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া যমুনা নদীতে জাল ফেললে তার জালে ধরা পড়ে বাঘাইড় মাছটি।

গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারের আড়ৎদার ইসমাইল হোসেন বলেন, বাঘাইড় মাছটি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় কিনে নেই। এরপর সেটি বিক্রির জন্য দাম হাকা হয় ৩০ হাজার টাকা। পরে দর কষাকষির পর ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নেন।

শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, যমুনা নদীতে মাঝেমধ্যেই বাঘাইড় মাছ ধরা পড়ে তবে এতো বড় মাছ খুবই কম পাওয়া যায়। মাছ বাজার থেকে কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme