সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুসুরী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান,উপজেলা কৃষিসম্রসারণ ককর্মকর্তা শাকুরা নাম্নী ও শাহরিয়া আক্তার, উপসহকারী কৃষিকর্মকর্তাগন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৪১৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ দেওয়া হয়েছে। তিনি আরও জানান সরিষার বীজ ১৬০০ জন,গমবীজ ১০০০ জন,ভূট্রা বীজ ১০০০ জন,সূর্যমুখী বীজ ২০০জন,খেসারীবীজ ২০০ জন,মুসারীবীজ ১০০ জন,পেয়াজ বীজ ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। ফসল ভেদে , ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি থেকে ২০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme