সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির পৃথক পৃথক আলোচনা সভা

  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দুইটি গ্রুপে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

অন্যদিকে জেলা আহ্বায়ক কমিটির প্রত্যাখানকৃত জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে টাঙ্গাইল ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকাসহ অনান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme