সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৭৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পীর ১৮তম মৃত্যুবার্ষিকী রোববার(২১ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত, আলোচনা সভা ও গণভোজ।

রোববার সকালে প্রয়াত বাপ্পীর পরিবারের পক্ষ থেকে কলেজপাড়া এলাকায় শহীদ বাপ্পী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শোক র‌্যালি নিয়ে কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে বাপ্পীর কবর জিয়ারত করা হয়।

শহরের কলেজপাড়া পানির ট্যাঙ্ক এলাকায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও বাপ্পীর বাবা আতাউর রহমান খান, সাবেক সংসদ সদস্য ও বাপ্পীর ছোট ভাই আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল কবির সোহেল, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৩ সালে ২১ নভেম্বর কলেজপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পীকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme