সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নির্বাচনী সহিংশতায় একজন নিহত ও আহত ৪

  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংশতায় একজন নিহত ও অন্তত ৪ থকে ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রেহাই পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তোতা শেখ (৪০)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্কেল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আক্কেল শেখ ও তার সমর্থকরা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল হাসেমের নির্বাচন করছিলো। দুই তিনদিন ধরে আক্কেল শেখ নির্বাচনী কার্যক্রমে নিস্ক্রিয় হয়ে যান। এতে নৌকা সমর্থকরা সন্দেহ করে যে বিদ্রোহী প্রার্থীর সাথে তাদের যোগাযোগ হয়েছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় আক্কেল শেখের বাড়িতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আলোচনা করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন বেশকয়েকজন আহত হয়। গুরুত্বর আহত তোতা শেখকে পাশর্^বর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: বাহাউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তোতা শেখের মৃত্যু হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আল মামুন একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme