সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কৃষক শ্রমিক জনতালীগের ২৫ নেতাকর্মী কারাগারে

  • আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় কৃষক শ্রমিক জনতালীগের জেলা ও উপজেলার ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে ওই ২৫ নেতাকর্মী জামিনের জন্য আবেদন করলে সখীপুর আমলি আদালতের ম্যাজেস্ট্রেট ফারজানা ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এদের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হচ্ছেন – জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বাদল হোসেন, হাতিবান্ধা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি হুমায়ন আহমেদ, কৃষক শ্রমিক জনতালীগ নেতা রিপন আহমেদ, নবী মেম্বার, আমির মেম্বার, বাবুল হোসেন, জাবেদ আলী, আকবর মেম্বার, আমির আলী, উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ইমরুল হাসান সিকদার, শামীম আহমেদ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme