সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। ২১ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ এর নিজস্ব অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন, মাহমুদনগর ইউনিয়ন ও কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ছাতিহাটী গ্রামে প্রায় ২ ( দুই) সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় এ্যাডভোকেট মামুনুর রশীদ বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে টাঙ্গাইল জেলা যুবলীগের আয়োজনে পৌরসভার সকল ওয়ার্ড এবং সদর উপজেলার সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজীব, ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুম আল হাবিব, শফিকুল ইসলাম সুমন, সুজায়েত মোল্লা, মেহেদী হাসান মাসুম, রবিন তালুকদার, আতিকুর রহমান সহ সহযোগী সংগঠন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme