সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বাড়িতে আগুন, দগ্ধ হলেন নারী

  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে লাগা আগুনে জেলেমন (৭২) নামে এক মানসিক ভারসম্যহীন নারী দগ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাড়িটিতে থাকা অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জিন্নাহ জানান, ভোরে হঠ্যাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরে। এতে বাসার ৬টি রুমে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ টাকা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, আগুনে জেলেমন নামে মানসিকভারসম্যহীন এক নারী দগ্ধ হয়েছেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দগ্ধ নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme