সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পৌর মেয়রের সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের কোভিড-১৯ এর ভ্যাকসিন শতভাগ নিশ্চিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, টাঙ্গাইল পৌরসভার আওতায় ৪৪ হাজার তিনশত মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ৫শত জনকে সিনোফার্মের ১ম ও ২য় ডোজ এবং ২৭ হাজার ৮শত জনকে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ প্রদান করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে টাঙ্গাইল পৌরসভায় প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হয়েছে। অথাৎ টাঙ্গাইল পৌরসভার আওতাধীন মোট এক লাখ ৬৪ হাজার তিনশত মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। অপরদিকে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পৌরসভায় অস্থায়ীভাবে বসবাসরত জনগনও মোট টিকা গ্রহণকারীর আওতাভুক্ত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার সচিব শাহনাজ পারভীন, প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme