সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ তিনজনকে গ্রেফতার করেছে বন বিভাগ।

শুক্রবার ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ট্রাক চালক টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে মোরশেদ, হেলপার বগুড়া জেলার জয়নালের ছেলে ইউসুফ এবং ট্রাক মালিক বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে আব্দুল মান্নান। এ সময় ২১৪ দশমিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৪টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া করে রসুলপুর এলাকায় আটক করা হয়। এ সময় তাদের কাছে বৈধ কাগগপত্র চাওয়া হলে তারা দেখাতে পারেনি। পরে তাদেরকে গ্রেফতার করে বন বিভাগে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিনি বলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme