সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে মাদক কেনা বেচা করায় দুই জনকে কারাদন্ড

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা কেনা-বেচার সময় দুজনকে গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় তাদের কাছ থেকে ৪৪ গ্রাম গাঁজা ও নগদ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারের একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

এ সময় গাঁজা ও নগদ টাকাসহ তাদেরকে আটক করা হয়।

এতে ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সালসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান ও উপজেলার কাগমারী পাড়া গ্রামের খোদা বক্সের ছেলে আকবর আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুইজন দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আকবরের দোকানে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য আইনে তাদেরকে ৬ মাসের কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme