সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে এক সন্তানের জননীল রহস্যজনক মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না প্যাঁচিয়ে খাটের পায়ার সাথে ফাঁস লাগানো এক সন্তানের জননী রিনা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে হাদিরা ইউনিয়নের ভাদুরীর চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিনা রেগম ওই গ্রামের রেজাউলের ছেলে লালনের স্ত্রী। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ছ’বছর পূর্বে লালনের সাথে নগদা শিমলা গ্রামের মোজাফর আলীর মেয়ে রিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে মিথিলা নামে ৫বছরের এক কন্যা আছে। বিয়ের পর থেকে স্বামীর সাথে রিনার ঝগড়া লেগেই থাকতো। যার জেরে গত ১৯ এপ্রিল রিনা তার মা আম্বিয়া বেগমকে মোবাইলে কল করে স্বামীর বাড়ী থেকে নিজ বাড়ীতে নিয়ে আসতে বলে। পরের দিন রাতে আম্বিয়া বেগম ছেলে আনোয়ার হোসেনকে মেয়ে আনতে পাঠায়। আনোয়ার রাত ৮টার দিকে বোনের বাড়ীতে গিয়ে লালনের ঘরের দরজা-জানালা বন্ধ পেয়ে রিনাকে ডাকতে শুরু করে। ডাকের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতর আলো জ্বলতে দেখে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে লালন তার বোনকে খাটের পায়ার উপর মোড়ার উপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তখন তার কান্না ও ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে রাতেই রিনাকে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহত রিনার মা আম্বিয়া বেগম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme