সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের বালু উত্তোলন বন্ধ করলো প্রশাসন

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর ছোট ভাই লাভলু তালুকদার ও অপর ব্যবসায়ী ফিরোজের অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলার ঝাউয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি উত্তোলন বন্ধ করেন এবং বালু উত্তোলনের পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সেই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ফিরোজের ভেকুর যন্ত্রাংশ জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা জানান, উপজেলার ঝাউয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামের একটি পুকুরে অবৈধভাবে ড্রেজার বসানো হয়েছিলো। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি উত্তোলন বন্ধ করাসহ পাইপ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এছাড়াও একটি ভেকুর ব্যাটারী জব্দ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কাহেতা এলাকার কয়েকজন এলাকাবাসী জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর ছোটভাই লাভলু তালুকদার এবং আরেকজন ব্যবসায়ী ফিরোজ দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এলাকার মধ্যে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনি। গত ২০ তারিখে ভ্রাম্যমান আদালতের অভিযানের পর মাটি উত্তোলন বন্ধ রয়েছে। তবে ড্রেজার এখনও বসানো রয়েছে। আবার বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, এলাকার মসজিদ ও পাশের এক জমিতে বালু ভরাতের জন্য একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে উপজেলা প্রশাসন গিয়ে তা বন্ধ করে দেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme