সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ জুন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতান আয়োজন করা হয়।

ভূঞাপুর উপজেলার অধিনে ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ক গ্রুপের ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাঁজো, খ গ্রুপে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লম্ফ, ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, অংক দৌড়। সাংস্কৃতি প্রতিযোগিতায় ছিল ক গ্রুপ ছড়া আবৃত্তি, নূত্য, চিত্রঙ্কন, সুন্দর হাতে লেখা, খ গ্রুপে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, নৃত্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, শ্রেষ্ট কাব শিশু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর -গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা অফিসার ইন-চার্জ মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহীউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সমপাদক আরজু, শুশুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শহীদুজ্জামান খানসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme