সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে গোপালপুর ও কালিহাতি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সিরাজগঞ্জের বেলকুচি থানার চালা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া ওরফে সরকার (৩৬), একই এলাকার আবুল কালামের ছেলে রেজাউল করিম (৩৭) ও মৃত ফকির চাঁনের ছেলে নূরনবী (২৬), টাঙ্গাইলের কালিহাতি থানার ভরবাড়ী গ্রামের নূর এলাহীর ছেলে সোহান (২৭) এবং একই থানার দেউপুর গ্রামের মৃত আঃ রশিদ শেখের ছেলে লাভলু শেখ (৩৫)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতা অভিযান চালিয়ে আন্তঃজেলা দোকান চোর চক্রের সদস্যদের আটক করা হয়। জেলার বিভিন্ন বাজার এলাকায় সিএনজি নিয়ে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে ও তালা ভেঙ্গে চুরি করা এদের পেশা। গত ৩ জুলাই মির্জাপুর বাজারের জহুরুল ষ্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এরা। দোকানের মালামাল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় বাজারের নৈশপ্রহরী রাসেলকে আটক করে। বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। আটক রাসেলের কাছ থেকে বাকী চোরদের ঠিকানা সংগ্রহ করে গোপালপুর ও কালিহাতি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের ৫সদস্যকে আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme