ভূঞাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে আব্দুল কাদের (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু ওই এলাকার আজাদ শেখের ছেলে। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাদের তাঁর ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে একপর্যায়ে কাদের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা শিশু কাদেরের লাশ উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার এসআই আরফান আলী জানান, ছোট ভাইকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। পরে ছোট ভাই বাড়িতে এসে মাকে জানায়। পরে তার মা আশে পাশের লোকজন নিয়ে শিশুটিকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme