সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: শহীদ মিনার না থাকায় ২১ শে ফ্রেরুয়ারীসহ জাতীয় দিবস গুলো উদ্যাপন থেকে বঞ্চিত ছিল প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুইটি শহীদ মিনার উদ্বোধন করায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবস গুলো যথাযর্থ মর্যাদায় পালন করতে পারবে এমন ধারনা অভিবাবকদের।

টাঙ্গাইলের নাগরপুরে উদ্বোধন করা হলো গোপিনাথপুর ও জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও প্লে কর্নার। উপজেলা প্রশাসন, ম্যানেজিং কমিটি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন -২ এর অর্থায়নে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার দুই নির্মাণ করা হয়।

রবিবার সকালে ম্যানেজিং কমিটি এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক আহাম্মেদ খান ফারুক, সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহামেদ মোল্লা, প্রধান শিক্ষক সুবীর কুমার ধর সহকারি শিক্ষিকা মোছা. শিউলী আক্তার লাকী, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াজমিন, শিরিন আক্তার ও সাংবাদিক কায়কোবাদ মিয়া প্রমুখ।

এ সময় ম্যানেজিং কমিটি সদস্যসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, দুটি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশসান ও ম্যানেজিং কমিটির সহযোগীতায় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখন থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। প্রশাসনের পাশাপাশি সামাজের বিত্তশালীরা এগিয়ে আসলে সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme