সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৪২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: লায়ন্স ক্লাব ঢাকা কিংফিশার ডিস্ট্রিক্ট ৩১৫-অ২ উদ্যোগে গতকাল সকালে টাঙ্গাইলের গোপালপুরে বনমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এছাড়াও সাফ ফুটবল বিজয়ী নারীর দলের অন্যতম খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটন এবং গোপালপুরের কৃতি সন্তান গোলাম রায়হান ছোটনকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন ঝর্ণা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিষ্টিক গর্ভনর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব, পি এম জে এফ, লায়ন দিলারা বেগম পি এম জে এফ, লায়ন শামসুন্নাহার পি এম জে এফ, কেবিনের সম্পাদক লায়ন নাসির হায়দার পি এম জে এফ, লায়ন আমিনুর রহমান পি এম জে এফ, লায়ন আজাদ রহমান অনু, জোন চেয়ারম্যান লায়ন আরিফ হোসেন, লায়ল আজহার উদ্দিন পি এম জে এফ, সম্পাদক লায়ন আমিনুর রহমান সেলিম, লেখক ও শিল্পী লুৎফর হাসান, বাঁশি বাদক শেখ সোলাইমান সহ, এ সময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme