সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি কিন্ডার গার্টেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের টিনের ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে।

এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ২৯ নভেম্বর রাত সাড়ে ১০ টায় ভূঞাপুর পৌর শহরের আলিম সুপার মার্কেটের সামনে ভূঞাপুর কিন্ডারগার্টেনে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ভূঞাপুর ফায়ার সার্ভিস আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কিন্ডারগার্টেনটির অফিস কক্ষের বই, চেয়ার, টেবিল, ব্র্যাঞ্চ, আলমিরাসহ নানা ধরণের আসবাপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ভূঞাপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা শংকর দাস জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ভূঞাপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু জানান, ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লেগে ঘরসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme