সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ছোট মনির এমপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ভূঞাপুরে শীতের প্রকোপের কষ্ট লাঘবে অসহায়-হতদরিদ্রদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

রবিবার ২২ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভূঞাপুর উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৭ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণকালে এমপি বলেন, শীতের প্রকোপে অনেক অসহায়-হতদরিদ্র পরিবারের লোকজন কষ্ট করে থাকেন। তাদের কষ্ট লাঘবে ভূঞাপুর উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ করেছি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিঞা প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme