সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনা নদীতে ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইর

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়ে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। পরে মাছটি ওই জেলের কাছ থেকে কিনে নেন গোবিন্দাসী মাছ বাজার সমিতির সভাপতি বাবলু হালদার। তিনি মাছটি নিজের আড়তে এনে বিক্রি করেছেন ৭৫ হাজার টাকায়।

শনিবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য আনেন বাবলু হালদার।

জানা গেছে, সকালে বাঘাইর মাছটি গোবিন্দাসী মাছ বাজারে আনা হয়। এসময় মধুপুর উপজেলার গারোবাজারের সুজন নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছের ক্রেতা সুজন জানান, কয়েকজন মিলে বিশালাকৃতির বাঘাইর মাছটি কিনে ভাগ করে নিয়েছি।

মাছের মালিক বাবলু হালদার জানান, সকালে বেলকুচি যমুনা নদী থেকে বাঘাইর মাছটি কিনে বিক্রি করার জন্য গোবিন্দাসী মাছ বাজারে নিয়েছিলাম। পরে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme